পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় - নজরুলগীতি
পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরাণো প্রিয়
চাহিতে যেমন আগেরও দিনে তেমনি মোরে চোখে চাহিও।।
যদি গো সেদিন চোখে আসে জল
লুকাতে সে জল, করিও না ছল
যে প্রিয় নামে ডাকিতে মোরে সে নামও ধরে বারেক ডাকিও।।
তোমার প্রিয় যদি পাশে রয়
মোর ও প্রিয় সে, করিও না ভয়
কহিব তারে, আমার প্রিয়ারে আমারও অধিক ভালবাসিও।।
বিরহ বিধুর মোরে হেরিয়া
ব্যথা যদি পাও, যাব সরিয়া
রব না হয়ে, পথের ও কাঁটা মাগিব এ বর, মোরে ভুলিও।।
পথ চলিতে যদি চকিতে, কভু দেখা হয় পরাণো প্রিয়ও


0 Comments