Song Lyrics : আকাশে আজ ছড়িয়ে দিলাম

Song Lyrics : আকাশে আজ ছড়িয়ে দিলাম- Nazrul Geeti

 আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় -নজরুল গীতি

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো
আমার গানের মালা গো কুড়িয়ে তুমি নিও।।

আমার সুরের ইন্দ্রধনু

রচে আমার ক্ষণিক তনু
জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগ অমিয়।।

আমার আঁখি-পাতায় নাই দেখিলে আমার আঁখি-জল
আমার কণ্ঠের সুর অশ্রুভারে করে টলমল।

আমার হৃদয়-পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেঁদে ফিরে
সেই ভ্রমরের কাছে আমার মনের মধু পিও।।

আমার কথার ফুল গো

আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও।।

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

Post a Comment

0 Comments