তুমি আর নেই সে তুমি
তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি
জানি না, জানি না, কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি।
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারও পথ চেয়ে,
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারও সাড়া পেয়ে।
হাসো না, হাসো না সে হাঁসি মধুময়
তুমি আর নেই সে তুমি।
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে,
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে।
গুনগুন, গুনগুন করও না অসময়
তুমি আর নেই সে তুমি।
জানি না, জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি।


0 Comments