কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে।
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোঁয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ।
আর কোনদিন ন'জায়যুম আঁই
তোয়ারে ছাড়িয়া রে, ও ন'নাইরে।
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা?
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম
নিশিত জাগিয়ারে, ও ন'নাইরে।
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে।


0 Comments