Bangla Song Lyric : প্রেমেরই নাম বেদনা


Bangla Song Lyric : প্রেমেরই নাম বেদনা


প্রেমেরই নাম বেদনা 



প্রেমেরই নাম বেদনা, সে কথা তো বুঝিনি আগে
দুটি প্রানের সাধনা, কেন যে বিদূর লাগে

যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভুলা যায়না
কেন তারে ভুলা যায় না
তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার
পরশ কেন মাগে?

যে মন প্রতিদান পেল না, সান্তনা সেতো চায় না
সান্ত্বনা সেতো চায় না
আহত আশা কেন মিছে বারে বার
স্মৃতি হয়ে জাগে?

প্রেমের নাম বেদনা, সে কথা তো বুঝিনি আগে
দুটি প্রানের সাধনা, কেন যে বিদূর লাগে

Post a Comment

0 Comments