About

Bangla love song lyrics


বাংলা লাভ সং লিরিক। এই ব্লগটি মূলতঃ একটি পছন্দকৃত বাংলা গানের লিরিক সম্পর্কিত। এখানে শুধু মাত্র বাংলা গানের কথা সংকলিত হয়েছে। গানের গীতিকার, সুরকার বা এ সম্পর্কিত কোন সুত্র উল্লেখ করা হয়নি।

আসলে, কোন এক সময় ইচ্ছেগুলো ছিল লাগামহীন; কারণ-অকারণ, সময়-অসময়,যুক্তি-ভক্তি, দশর্নের উর্ধ্বে। মন আমার পাগলা ঘোড়া কিংবা অন্তরীক্ষে ডানা মেলা শঙ্খ-চিল, মন চাহে যৈখন-তৈখন; হালে। ভাল লাগার, ভালবাসার শেষ বলে কোন কথা নেই। যেন কানায় কানায় পূর্ণ কামদেবের পঞ্চবান। আলতো হেয়ালি কারণেই পরাণ তানপুরার তারে সুর-শিহরণ, ঝনৎকার, তাতাথৈ! জলে-স্থলে, জঙ্গলে সর্বত্র আনন্দ-প্রভাময় প্রজাপতির রঙ্গিন পাখার আলপনা ছড়ানো সময়ের হলাহল। যা দেখি, শুনি কি-যে ভাল লাগে!

এখন ভাবি ফেলে আসা সেইসব অঙ্কিত দিনগুলো কেন এমন ছিল? আড়ালে, অলখে বসে লীলা সঙ্ঘটনকারিণী সেই পৌর্ণমাসী কোথায়!! হায়! আজ সবই যেন তামড়ি, তামসিক!

সেই উদ্যম সোনালী দিনের কিছু সুর কিছু গীত যেন আজও বাজে হ্রদয়ের অতলে, মনের মণিমুকুরে। স্মৃতির খাতায় লিখে রাখা তেমনই কিছু বাংলা গানের লিরিক নিয়ে আমার এই পরিবেশনা। অমর, জনপ্রিয় এবং অসাধারণ অনেক ভাল লাগার মত বাংলা গানের সংগ্রহকৃত লিরিক এখানে পাবেন। আপনাদের একটু ভাল লাগাই হয়ত নক্ষত্রের মত আনন্দের আলো ছড়াবে এই অক্ষিভ্রম কুন্ঠের বুকে। এত টুকুই; নিজে ভাল থাকবেন এবং পারলে পরশিদের প্রতি সদয় হবেন।

Post a Comment

2 Comments