মিস্টি সুরের খুব জনপ্রিয় একটি গান : তারা ভরা রাতে
তারা ভরা রাতে তোমার কথা যে
মনে পড়ে বেদনায় গো মনে পড়ে বেদনায়।
তারা ভরা রাতে।।
মনে পড়ে বেদনায় গো মনে পড়ে বেদনায়।
তারা ভরা রাতে।।
এই আলো ছায়া ভরা মায়া ঝরা জোছনায়
আমি একা জাগি নেই তুমি কাছে হায়!
তারা ভরা রাতে।।
তারা ভরা রাতে।।
তুমি বলেছিলে কাছে কাছে রবে হয়তো গিয়েছ ভুলে
সে বন তল চেয়ে দেখ আজ ছেয়ে গেছে ঝরা ফুলে।
ঐ রাত জাগা পাখি সাথী খুঁজে ডেকে যায়
কত কথা ভাবি নেই তুমি কাছে হায়!
তারা ভরা রাতে।।
তারা ভরা রাতে।।
যতবার ভাবি সব ভুলে যাবো তবু কেন মনে জাগে
কেন সে বাঁধন খুলতে আমায় এত বেশি ব্যথা লাগে!
তাই চাওয়া পাওয়া সবি মন ভুলে যেতে চায়
আমি ভাবি শুধু নেই তুমি কাছে হায়!
তারা ভরা রাতে।।
তারা ভরা রাতে।।
তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো
মনে পড়ে বেদনায়
তারা ভরা রাতে।।
তারা ভরা রাতে।।


0 Comments