ভালো লাগার মতো একটি মিষ্টি প্রেমের গান- Tumi Kache Ese Dure Cole Gecho

Bangla song lyric- Tumi kache ese dure cole gecho

 

Bangla Song Lyrics- 

তুমি কাছে এসে দূরে চলে গেছো


তুমি কাছে এসে দূরে চলে গেছো
স্মৃতি আছে তোমার তবু আমি একা।।

আমি আশা নিয়ে পথ চেয়ে আছি
ওগো মনমিতা কবে হবে দেখা।।

আমায় পাগল বলে জানে সবাই
এই হৃদয় চীরে কেউ দেখে না।

হায় দুঃখের আগুন বুকে জ্বলে
কিছু তে জানি তা নেভে না।

আমি ভালোবেসে কেন আজ অসহায়
মোর ভাগ্যে ছিল হায় এই কি লেখা।

এই দুনিয়াবাসী বড়ই নিঠুর
হায় প্রেমের দাম দিতে জানে না।

এই প্রেমিকের মন নয় সিংহাসন
কোন রাজার শাসন সেতো মানে না।

এই বাঁধার প্রাচীর মোরা ভেঙ্গে যাবো
যতো হোক না চলার পথা আঁকা বাকা।

তুমি কাছে ছিলে তুমি কাছে রবে
প্রেম সত্যি হলে জানি হবেই দেখা।

প্রেম সত্যি হলে যানি হবেই দেখা।

Post a Comment

0 Comments