Bangla Song Lyrics - Bhiru E Moner Koli - Nazrul Geeti

 

Bangla Song Lyrics, Bhiru E Moner Koli, Nazrul Geeti

ভীরু  মনের কলি (Bhiru E Moner Koli)

 

ভীরু এ মনের কলি ফোটালে না কেন ফোটালে না
জয় করে কেন নিলে না আমারে, কেন তুমি গেলে চলি।।

 ভাঙ্গিয়া দিলে না কেন মোর ভয়
কেন ফিরে গেলে শুনি অনুনয়
কেন সে বেদনা বুঝিতে পার না মুখে যাহা নাহি বলি।।

কেন চাহিলে না জল নদী তীরে এসে
অকরুণ অভিমানে চলে গেলে মরু–তৃষ্ণার দেশে।।

ঝড়ো হাওয়া ঝরা পাতারে যেমন
তুলে নেয় তার বক্ষে আপন
কেন কাড়িয়া নিলে না তেমনি করিয়া মোর ফুল অঞ্জলি।।

ভীরু এ মনের কলি ফোটালে না কেন ফোটালে না
জয় করে কেন নিলে না আমারে, কেন তুমি গেলে চলি।।


গানটি শোনতে ক্লিক করুন


Post a Comment

0 Comments