Bangla Songs old: Tumi Aar Nei Se Tumi
তুমি আর, তুমি আর নেই সে তুমি
জানি না, জানি না, কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি।
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে,
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে।
হাসো না, হাসো না সে হাঁসি মধুময়
তুমি আর নেই সে তুমি।
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে,
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরো গর্জনে।
গুনগুন, গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি।
জানি না, জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি।


0 Comments