খুব জন প্রিয় একটি ললন গীতি-দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কৌপনি ধ্বজা।।
মজা উড়ালো ফকিরী।
বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথা রে কার ঠিক নাই তারই।
পিছে পিছে ঘুরছে শমন
কোনদিন হাতে দেবে দড়ি।।
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
দরদের ভাই বন্ধুজনা
ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই।
খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তোরই।।
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
যা করো তাই করো রে মন
পিছের কথা রেখ স্মরণ বরাবরই।
দরবেশ সিরাজ সাঁই কয় শোন রে লালন
হোস নে কারো ইন্তেজারি।।
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।


0 Comments