চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা -Chamder Sathe Ami Debona Tumar Tulona
চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা,
নদীর সাথে আমি দেবোনা তোমার তুলনা।
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে,
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে।
সে কথা যেন ভুলোনা,
তুমি যে তোমারই তুলনা।
ফুলের সাথে আমি দেবো না তোমার তুলনা,
অলির সাথে আমি দেবো না তোমার তুলনা।
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে,
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে।
সে কথা যেন ভুলো না
তুমি যে তোমারই তুলনা।
কবির সাথে আমি দেবো না তোমার তুলনা,
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা।
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে,
তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে।
সে কথা যেন ভুলোনা,
তুমি যে তোমারই তুলনা।
চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা..


0 Comments