মোর প্রিয়া হবে এসো রাণী -Mor Priya Hobe Eso Rani

মোর প্রিয়া হবে এসো রাণী -Mor priya hobe eso rani


Bangla song lyric-মোর প্রিয়া হবে এসো রাণী-Mor Priya Hobe Eso Rani


মোর প্রিয়া হবে এসো রাণী দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল

কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা,
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল

জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি আলতা পরাব পায়,

আমার গানের সাত-সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া,
তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল


দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রাণী..



Post a Comment

0 Comments