এই মেঘলা দিনে একলা-Ei meghla dine ekla
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন,
কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।
যূথী বনে ঐ হাওয়া করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন।
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে কিযে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা..
এই মেঘলা দিনে একলা Video Song


0 Comments