এক বৈশাখে দেখা হল দুজনার -Eka Baisakhe Dekha Holo Dujanar- Bangla Song Lyrics

Eka baisakhe dekha holo dujanar


এক বৈশাখে দেখা হল দুজনার -Eka baisakhe dekha holo dujanar



এক বৈশাখে দেখা হল দুজনার, জষ্ঠিতে হল পরিচয়,

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়,

কি জানি কি হয়


তখনি তো হল দেখা , যেই না নয়ন কিছু চেয়েছে,

জানাজানি হয়ে গেছেঅধর যখনি কথা পেয়েছে।

জানি না তো কি যে হবে, এরপরে কিছু  পেলে হৃদয়-

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়,

কি জানি কি হয়


প্রথমে চমক ছিলতারপরে ভাল লাগা এসেছে,

ডুবে গেছে সেই মনযে মন খুশির স্রোতে ভেসেছে।

জানি না তো কি যে হবেসবকিছু হয়ে গেলে তন্ময়-

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছেকি হয় কি হয়,

কি জানি কি হয়

Post a Comment

0 Comments