আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে-Amar hiyar majhe
lukiye chile-রবীন্দ্রসংগীত
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির পানে চোখ মেলেছি
আমার হৃদয় পানে চাই নি।।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির পানে চোখ মেলেছি
আমার হৃদয় পানে চাই নি।।
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়।।
তুমি ছিলে আমার কাছে
আমি তোমার কাছে যাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়।।
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ-সুখের গানে।।
সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই নি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
.


0 Comments